Egg Chicken Hakka Noodles | এগ চিকেন হাক্কা নুডলস
- EP002
- Cooking: Ruma, Arpita
- Snacks | জলখাবার
- Non-veg | আমিষ
Recipe in English
Sunday breakfast-এর জন্য আমাদের Egg Chicken Hakka Noodles।
Ingredients
Method
Cut the chicken into small pieces. Add ginger-garlic paste, salt, a little cumin powder and coriander powder. Mix well and marinate for some time. Then lightly fry the chicken in a little oil until properly cooked. Keep aside.
In a non-stick kadai, bring water to a boil with a little salt and oil. Add the noodles and cook until they are just firm, not too soft. Drain using a steel strainer and mix in a little oil to prevent the noodles from sticking together.
Beat the 3 eggs and scramble them in a kadai with a little oil. Once cooked, keep aside.
Heat a black kadai and add a little oil. On high flame, stir-fry the carrot, onion and red, green & yellow bell peppers. Don't overcook them — keeping the vegetables slightly crunchy adds a nice texture.
Add the boiled noodles to the vegetables. Add soy sauce, vinegar and Ching's Schezwan chutney. Toss and mix everything well on high flame.
Add the scrambled egg, fried chicken and a little spring onion. Mix everything together well.
Egg Chicken Hakka Noodles are ready!
Serve hot and enjoy with your family.
A small Sunday breakfast request turned into a lovely family meal.
বাংলায় রেসিপি
সানডে ব্রেকফাস্ট
সানডে ব্রেকফাস্টের জন্য আমাদের এগ চিকেন হাক্কা নুডলস। যাঁরা বাড়িতে প্রথমবার বানাচ্ছেন, তাঁদের সুবিধার জন্য পুরো রেসিপিটা ধাপে ধাপে লিখে দিলাম।
উপকরণ
প্রণালী
চিকেন ছোট ছোট পিস করে কেটে নিন। আদা-রসুন বাটা, নুন, অল্প জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন।
কিছুক্ষণ রেখে সামান্য তেলে চিকেনের পিসগুলো হালকা করে ফ্রাই করে নিন। চিকেন ভালোভাবে সেদ্ধ ও রান্না হওয়া পর্যন্ত ভেজে নেবেন। হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন।
নন-স্টিক কড়াইতে জল, সামান্য নুন ও তেল দিয়ে নুডলস সেদ্ধ করে নিন।
নুডলস একেবারে নরম করবেন না, একটু শক্ত বা ফার্ম রাখবেন। সেদ্ধ হয়ে গেলে স্টিলের ছাঁকনিতে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য তেল মাখিয়ে রাখুন, যাতে নুডলস একসঙ্গে লেগে না যায়।
৩টি ডিম ভালো করে ফেটিয়ে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে ডিম ঢেলে স্ক্র্যাম্বল করে ভেজে নিন।
হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন।
একটি কালো কড়াইতে সামান্য তেল দিয়ে হাই ফ্লেমে গরম করুন।
এবার গাজর, পেঁয়াজ এবং লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম দিয়ে ভালো করে স্টির ফ্রাই করুন।
খেয়াল রাখবেন, সবজিগুলো যেন বেশি নরম না হয়ে যায়। হালকা ক্রাঞ্চি রাখবেন।
এবার কড়াইতে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিন।
এর মধ্যে সয়া সস, ভিনিগার এবং চিংস সেজওয়ান চাটনি দিয়ে হাই ফ্লেমে ভালো করে টস করে সবকিছু মিশিয়ে নিন।
এবার আগে থেকে ভেজে রাখা ডিম, চিকেন এবং অল্প স্প্রিং অনিয়ন পাতা দিয়ে দিন।
সবকিছু ভালো করে মিশিয়ে নিন, যাতে নুডলসের সঙ্গে চিকেন, ডিম ও সবজি সমানভাবে মিশে যায়।
আমাদের এগ চিকেন হাক্কা নুডলস তৈরি!
গরম গরম পরিবেশন করুন।
ছোট্ট একটা সানডে ব্রেকফাস্টের আবদার থেকেই আমাদের আজকের রান্না।


