Kucho Nimki | কুচো নিমকি
- EP013
- Cooking: Arpita
- Snacks | জলখাবার
- Veg | নিরামিষ
- Festival | উৎসব
Recipe in English
Make crispy, crunchy, homemade Bengali Kucho Nimki—a perfect snack with evening tea!
Ingredients
Method
Take 2 cups of maida in a large mixing bowl. Add salt, chilli flakes, kalonji, sugar and a pinch of baking soda. Mix everything well.
Add 4 tablespoons of oil to the flour mixture. Rub the oil into the flour with your fingertips until the mixture resembles coarse crumbs and holds together when pressed.
Add room-temperature water little by little and knead into a firm, tight dough. Do not make it soft or sticky.
Cover with a clean kitchen towel and rest for approximately 15 minutes.
Knead the rested dough briefly and divide it into 3 equal portions. Roll one portion into a thin oval sheet, approximately the thickness of a normal roti.
Using a pizza cutter or knife, make parallel cuts first. Then cut diagonally across them to create small diamond-shaped pieces. Aim for bite-sized pieces, approximately 2–2.5 cm long.
Heat the oil and reduce to medium-low heat. Fry the pieces in small batches, gently turning them for even cooking.
Fry slowly until the Nimki become evenly golden-brown and crisp. Avoid frying too many pieces at once.
Remove with a wire skimmer and drain in a stainless-steel colander lined with paper towel. Allow the Nimki to cool completely.
Once completely cool, store in a clean, dry, airtight glass jar to maintain crispness.
Keep the dough firm, not soft.
Add water gradually.
Roll the dough evenly—not too thick or too thin.
Fry on medium-low heat for a crisp texture.
Let the Nimki cool completely before storing.
Enjoy homemade Kucho Nimki with a cup of tea!
বাংলায় রেসিপি
বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে, ক্রিসপি কুচো নিমকি। বিকেলের চায়ের সঙ্গে একেবারে জমে যাবে!
উপকরণ
প্রণালী
একটা বড় মিক্সিং বোলের মধ্যে ২ কাপ ময়দা নিন। এবার নুন, চিলি ফ্লেক্স, কালোজিরে, চিনি আর এক চিমটি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
ময়দার মধ্যে ৪ টেবিল-চামচ সাদা তেল দিন। আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে ময়দা হাতে চেপে ধরলে দলা বাঁধে।
অল্প অল্প করে ঘরের তাপমাত্রার জল দিয়ে শক্ত ও টাইট ডো তৈরি করুন। ডো যেন বেশি নরম বা স্টিকি না হয়।
একটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রেস্টে রাখুন।
রেস্টের পর ডো-টা অল্প মেখে ৩টি সমান ভাগে ভাগ করুন। একটি ভাগ নিয়ে বেলুন। রুটির মতো মাঝারি পাতলা রাখবেন—খুব পাতলা বা খুব মোটা নয়।
প্রথমে পিৎজা কাটার বা ছুরি দিয়ে সমান্তরাল লম্বা লম্বা দাগে কাটুন। তারপর কোনাকুনি করে কাটুন, যাতে ছোট ছোট ডায়মন্ড শেপের টুকরো তৈরি হয়। প্রতিটি টুকরো প্রায় ২–২.৫ সেমি লম্বা রাখার চেষ্টা করুন।
কড়াইয়ে সাদা তেল গরম করুন। তারপর আঁচ মিডিয়াম-লো করে অল্প অল্প করে নিমকিগুলো ছেড়ে দিন। আস্তে আস্তে নেড়ে উল্টে দিন, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়।
ধীরে ধীরে ভাজুন, যতক্ষণ না নিমকিগুলো সুন্দর সোনালি-বাদামি ও ক্রিসপি হয়। একসঙ্গে খুব বেশি নিমকি ভাজবেন না।
ওয়্যার স্কিমার দিয়ে তুলে পেপার টাওয়েল দেওয়া স্টেইনলেস-স্টিলের কোলান্ডারে রাখুন। নিমকিগুলো পুরোপুরি ঠান্ডা হতে দিন।
নিমকি পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার, শুকনো, এয়ারটাইট কাচের জারে ভরে রাখুন।
ক্রিসপি নিমকি বানানোর টিপস
- ডো শক্ত করে মাখবেন, নরম করবেন না।
- জল অল্প অল্প করে দেবেন।
- রুটির মতো সমানভাবে বেলবেন।
- মিডিয়াম-লো আঁচে ধীরে ধীরে ভাজবেন।
- পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত জারে ভরবেন না।
গরম চায়ের সঙ্গে বাড়িতে তৈরি কুচো নিমকি উপভোগ করুন!
খাবার • পরিবার • ভ্লগ • গল্প


