Kaju Barfi | কাজু বরফি
- EP024
- Cooking: Arpita
- Dessert | মিষ্টি
- Veg | নিরামিষ
- Festival | উৎসব
Recipe in English
Make delicious, traditional Kaju Barfi at home this Diwali!
Ingredients
Method
Grind the cashews into a fine powder and sieve thoroughly.
Add 2 tablespoons of milk powder and mix well with the cashew powder.
In a kadai, add sugar and water. Heat until the sugar dissolves and the syrup starts boiling. Add cardamom powder.
Gradually add the cashew and milk powder mixture to the syrup, stirring continuously.
Cook on low heat, stirring continuously, until the mixture thickens and starts leaving the sides of the kadai.
Add ghee and mix well. Check the consistency by rolling a small, cooled portion between your fingers. It should form a smooth, non-sticky ball.
Transfer the mixture to a greased plate and allow it to cool until comfortable to handle.
Apply a little ghee to your palms and knead until smooth.
Place the dough between two sheets of butter paper and roll evenly.
Sprinkle a few saffron strands and gently press them into the surface.
Apply edible silver leaf (Varak).
Allow the sheet to set, then cut into beautiful diamond-shaped pieces.
Your homemade Kaju Barfi is ready!
Enjoy this Diwali Special Sweet with your family.
বাংলায় রেসিপি
এই দীপাবলিতে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো সুন্দর ও সুস্বাদু কাজু বরফি!
উপকরণ
প্রণালী
প্রথমে কাজুগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। তারপর ভালো করে ছেঁকে নেবো, যাতে গুঁড়ো একদম মিহি হয়।
এবার কাজু গুঁড়োতে ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেবো।
কড়াইতে চিনি আর জল দিয়ে গরম করবো। চিনি পুরোপুরি গলে সিরাপ ফুটে উঠলে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো।
এবার অল্প অল্প করে কাজু ও গুঁড়ো দুধের মিশ্রণটা সিরাপের মধ্যে দিয়ে নাড়তে থাকবো।
কম আঁচে ক্রমাগত নাড়তে নাড়তে মিশ্রণটা ঘন করে নেবো। যখন মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করবে, তখন বুঝবো প্রায় তৈরি।
এবার সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু ঠান্ডা হলে অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল করে দেখবো। হাতে না লাগলে এবং মসৃণ বল তৈরি হলে বুঝবো ঠিক হয়েছে।
আগে থেকে ঘি মাখানো থালায় মিশ্রণটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো।
হাতে সামান্য ঘি মেখে মিশ্রণটা ভালো করে মেখে মসৃণ করে নেবো।
দুটো বাটার পেপারের মাঝে মিশ্রণটা রেখে বেলনা দিয়ে সমানভাবে বেলে নেবো।
ওপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে বাটার পেপার দিয়ে হালকা করে রোল করে দেবো।
এবার ওপর থেকে সুন্দর করে এডিবল সিলভার লিফ বা বরক লাগিয়ে দেবো।
বরফিটা ভালো করে সেট হয়ে গেলে ছুরি দিয়ে ডায়মন্ড শেপে কেটে নেবো।
তৈরি হয়ে গেল আমাদের ঘরে বানানো সুস্বাদু কাজু বরফি!


