Recipes

Narkel Naru | নারকেল নাড়ু

  • EP014
  • Cooking: Ruma
  • Dessert | মিষ্টি
  • Veg | নিরামিষ
  • Festival | উৎসব

Recipe in English

Make traditional Bengali Narkel Naru at home with just a few ingredients!

Ingredients

0 of 4 ticked

Method

  1. Break open the coconuts, remove the flesh, and grate both coconuts using a coconut grater.

  2. Gently mix and press the grated coconut with your hands. Transfer it to a non-stick kadai and add 400 g of liquid sugarcane jaggery.

  3. Place the kadai over medium-to-low heat. Stir continuously with a spatula so the jaggery coats the coconut evenly and the mixture doesn't stick or burn.

  4. When the mixture becomes sticky and starts binding together, add ½ teaspoon of cardamom powder. Mix well.

  5. Continue cooking over low heat until the mixture gathers into a cohesive mass. It should be sticky and hold together, but not be watery or overcooked.

  6. Turn off the heat and let the mixture cool until it is safe to handle.

  7. Lightly grease your palms with a little ghee. Take small portions and roll them between your palms into round naru.

  8. Let the naru cool completely, then store them in a clean, dry, airtight container. Because fresh coconut contains moisture, refrigeration is recommended.

    Homemade sweetness, Bengali tradition, and a little family love!

বাংলায় রেসিপি

বাড়িতেই বানিয়ে ফেলুন বাঙালির চেনা গুড়ের নারকেল নাড়ু!

উপকরণ

4 টির মধ্যে 0 টিক

প্রণালী

  1. প্রথমে দুটো নারকেল ভেঙে শাঁস বের করে ভালো করে কুরিয়ে নিন।

  2. কুরিয়ে রাখা নারকেলটা হাত দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটা নন-স্টিক কড়াইয়ে নারকেল আর ৪০০ গ্রাম ঝোলা আখের গুড় দিয়ে দিন।

  3. মাঝারি থেকে অল্প আঁচে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে গুড় নারকেলের সঙ্গে ভালো করে মিশে যায় এবং কড়াইয়ে লেগে না যায়।

  4. মিশ্রণটা যখন আঠালো হয়ে একসঙ্গে বাঁধতে শুরু করবে, তখন আধ চা-চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  5. অল্প আঁচে নাড়তে থাকুন, যতক্ষণ না নারকেল আর গুড়ের মিশ্রণটা একসঙ্গে জমাট বাঁধে। মিশ্রণটা আঠালো থাকবে এবং একসঙ্গে ধরে আসবে। তবে বেশি শুকিয়ে বা পুড়িয়ে ফেলবেন না।

  6. গ্যাস বন্ধ করে মিশ্রণটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিন, যাতে হাতে নিয়ে নাড়ু পাকানো যায়।

  7. হাতে সামান্য ঘি মেখে নিন। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর মধ্যে গোল গোল করে ছোট ছোট নাড়ু পাকিয়ে নিন।

  8. নাড়ুগুলো পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার, শুকনো, এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন। তাজা নারকেলে আর্দ্রতা থাকে, তাই ফ্রিজে রাখাই ভালো।

    ঘরের তৈরি মিষ্টি, বাঙালির ঐতিহ্য আর পরিবারের ভালোবাসা!

WhatsAppFacebook

Related recipes | অন্যান্য রেসিপি