Sorshe Pabda | সর্ষে পাবদা
- EP019
- Cooking: Arpita
- Fish | মাছ
- Non-veg | আমিষ
Recipe in English
SORSHE PABDA RECIPE | Bengali Mustard Fish Curry
Enjoy the authentic taste of Bengal with this delicious Sorshe Pabda recipe! Perfect with hot steamed rice.
Ingredients
For the fish
For the mustard paste
For the curry
Method
Clean the Pabda fish carefully. Apply salt, turmeric powder and 1 tsp mustard oil. Leave to marinate for 10 minutes.
Blend the soaked black and yellow mustard seeds with poppy seeds, cashews and green chillies until smooth. Add only the water needed to help the ingredients blend, if required.
Heat mustard oil in a kadai. Lightly fry the marinated Pabda fish and carefully remove them. Do not over-fry.
Add 3 tsp mustard oil to the kadai. Once hot, add a small pinch of kalojire.
Add the chopped tomato, salt and turmeric powder. Cook until the tomato softens.
Add the prepared mustard paste. Stir and cook for 3–4 minutes over medium-low heat.
Add hot water as required to achieve a medium-thick gravy. Add 4 slit green chillies and bring the gravy to a gentle simmer.
Carefully place the lightly fried Pabda fish into the gravy. Spoon a little gravy over the fish without breaking them.
Cook on low heat until the fish are cooked through and the mustard flavour infuses the curry.
Sprinkle fresh chopped coriander leaves over the curry. Serve hot with steamed white rice.
বাংলায় রেসিপি
বাঙালির প্রিয় সর্ষে পাবদা এবার বাড়িতেই বানিয়ে ফেলুন! গরম সাদা ভাতের সঙ্গে এই Traditional Bengali Fish Curry একেবারে জমে যাবে।
উপকরণ
মাছ মাখানোর জন্য
সর্ষের পেস্ট তৈরির জন্য
ঝোল তৈরির জন্য
প্রণালী
পাবদা মাছ পরিষ্কার করে নুন, হলুদ ও ১ চা-চামচ সর্ষের তেল মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
ভিজিয়ে রাখা কালো সরষে, হলুদ সরষে, পোস্ত, কাজু ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে অল্প জল দিন।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না।
কড়াইয়ে ৩ চা-চামচ সর্ষের তেল দিন। তেল গরম হলে এক চিমটি কালোজিরে ফোড়ন দিন।
কুচি করা টম্যাটো, নুন ও হলুদ দিয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিন।
এবার তৈরি করা সর্ষের পেস্ট দিয়ে ৩–৪ মিনিট মাঝারি-কম আঁচে ভালো করে কষিয়ে নিন।
প্রয়োজনমতো গরম জল দিয়ে মাঝারি ঘন ঝোল তৈরি করুন। ৪টি চেরা কাঁচালঙ্কা দিয়ে হালকা ফুটতে দিন।
ভাজা পাবদা মাছগুলো সাবধানে ঝোলে দিয়ে দিন। মাছ না ভেঙে উপর থেকে অল্প ঝোল তুলে মাছের গায়ে দিন।
ঢিমে আঁচে রান্না হতে দিন, যাতে মাছ সেদ্ধ হয় এবং সর্ষের স্বাদ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।


