Basanti Pulao | বাসন্তী পোলাও
- EP017
- Cooking: Arpita
- Rice | ভাত-পোলাও
- Veg | নিরামিষ
- Festival | উৎসব
Recipe in English
A traditional Bengali Basanti Pulao made with fragrant Gobindobhog rice, ghee, aromatic spices, cashews and raisins. Perfect for festive meals and Laxmi Puja Bhog!
Ingredients
Method
Wash the Gobindobhog rice thoroughly. Drain completely, spread it in a colander and allow it to air-dry for at least 30 minutes. Do not soak the rice.
Soak the raisins in clean water for 10 minutes and drain. Halve the cashews.
Boil 1 litre of water with 4 bay leaves in a separate pot. Remove the bay leaves before adding the water to the rice.
Heat 4 teaspoons of ghee in a kadai over low heat. Add the lightly cracked cardamom, cinnamon and cloves. Let them release their aroma without burning.
Add the halved cashews and fry until lightly golden. Add the drained raisins and fry together for up to 2 minutes, until the raisins puff up.
Add the completely dried rice. Stir continuously over medium heat for 4–5 minutes.
Reduce the heat. Add salt, sugar, ginger paste, turmeric powder and garam masala powder. Stir for 1–2 minutes until the rice is evenly coated.
Carefully pour in the hot water after removing the bay leaves. Increase the heat and bring the mixture to a boil.
Cover with a well-fitting lid and cook over medium heat for 5–7 minutes.
Open the lid and gently turn the rice from the bottom to the top without breaking the grains. Some moisture may still remain.
Cover again and cook over low heat for another 2–3 minutes. Check that the rice is cooked and the moisture has reduced. If necessary, cook a little longer.
Switch off the heat. Keep the kadai covered and let the pulao rest for 5 minutes. Open the lid and gently fluff the rice.
Shape the pulao in a small round bowl and invert it onto a serving plate. Serve as a festive dish or offer it as Laxmi Puja Bhog.
Recipe: Basanti Pulao
বাংলায় রেসিপি
গোবিন্দভোগ চাল, ঘি, সুগন্ধি গোটা মশলা, কাজু ও কিশমিশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি বাসন্তী পোলাও। উৎসবের ভোজ এবং মা লক্ষ্মীর ভোগের জন্য একেবারে উপযুক্ত।
উপকরণ
প্রণালী
গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছাঁকনিতে ছড়িয়ে অন্তত ৩০ মিনিট শুকিয়ে নিন। চাল ভিজিয়ে রাখবেন না।
কিশমিশ পরিষ্কার জলে ১০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। কাজুবাদাম অর্ধেক করে কেটে রাখুন।
আলাদা পাত্রে ১ লিটার জলের মধ্যে ৪টি তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। চালের মধ্যে জল দেওয়ার আগে তেজপাতাগুলি তুলে ফেলুন।
কড়াইয়ে ৪ চা চামচ ঘি কম আঁচে গরম করুন। এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত নাড়ুন। মশলা পুড়তে দেবেন না।
কাজুবাদাম দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এরপর জল ঝরানো কিশমিশ দিয়ে একসঙ্গে সর্বোচ্চ ২ মিনিট ভাজুন, যতক্ষণ না কিশমিশ ফুলে ওঠে।
শুকনো চাল কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে ৪–৫ মিনিট একটানা নেড়ে ভেজে নিন।
আঁচ কমিয়ে নুন, চিনি, আদা বাটা, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিন। ১–২ মিনিট নেড়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
ফুটিয়ে রাখা জল থেকে তেজপাতাগুলি তুলে নিয়ে গরম জল চালের মধ্যে ঢেলে দিন। আঁচ বাড়িয়ে জল ফুটতে দিন।
ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫–৭ মিনিট রান্না করুন।
ঢাকনা খুলে নিচের চাল ওপরের দিকে এবং ওপরের চাল নিচের দিকে আলতো করে উল্টে দিন। চাল ভেঙে ফেলবেন না। এই সময় সামান্য জল থাকতে পারে।
আবার ঢাকা দিয়ে কম আঁচে আরও ২–৩ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়েছে কি না এবং অতিরিক্ত জল শুকিয়েছে কি না দেখে নিন। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ রান্না করুন।
গ্যাস বন্ধ করে কড়াই ঢাকা অবস্থায় ৫ মিনিট রেখে দিন। তারপর ঢাকনা খুলে আলতো করে চাল ঝরঝরে করে নিন।
একটি ছোট গোল বাটিতে পোলাও ভরে হালকা করে চেপে নিন। বাটির ওপর পরিবেশনের প্লেট রেখে উল্টে বাটিটি তুলে নিন। তৈরি হয়ে যাবে সুন্দর গোল আকারের বাসন্তী পোলাও। মা লক্ষ্মীর ভোগ হিসেবে নিবেদন করুন।
রেসিপি: বাসন্তী পোলাও


